আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

এবার ভূম্পিকম্প আঘাত হেনেছে ইউরোপের দেশ রোমানিয়ায়। দেশটিতে গতকাল মঙ্গলবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।

স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভূমিকম্পের বিষয়ে বলা হয়েছে, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠে। এসময় লোকজনকে তাড়াহুড়ো করে ভবন থেকে বেরিয়ে যেতে দেখায়। যানবাহনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ নিহত হয়েছে কী না তা জানা যায়নি।

রোমানিয়ায় এমন সময়ে ভূমিকম্প হলো যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের ভয়াবহতার মধ্যে আছে। গত ৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্প আঘাত হানার নবম দিনে আরও নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ দিকে ভূমিকম্পে দুই দেশে সত্তর লাখের বেশি শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ’র মুখপাত্র জেমস ইল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের ১০টি প্রদেশে ৪ দশমিক ৬ মিলিয়ন অর্থাৎ ৪৬ লাখের মতো এবং সিরিয়ায় এ সংখ্যা আড়াই মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ শিশু ভূমিকম্পে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে হাজার হাজার শিশু মারা গেছে। এখন থেকে মৃত্যুর সংখ্যাই যে বাড়তে থাকবে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত