আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

পানামায় সড়ক দুর্ঘটনায় ৩৯ অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু, আহত ২০

পানামায় সড়ক দুর্ঘটনায় ৩৯ অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু, আহত ২০

ছবি: এলএবাংলাটাইমস

পানামায় অভিবাসন-প্রত্যাশীদের বহন করা একটি বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, ৬৬ জনের অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে গেছে। এতে ওই বাসের কমপক্ষে ৩৯ আরোহী মারা গেছেন। ভোরের দিকে দেশটির গুয়ালাকা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

পানামার প্রেসিডেন্ট লরেন্টিনো কর্টিজো এক টুইটে বলেছেন, 'সরকার দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং অনিয়মিত অভিবাসন-প্রত্যাশীদের মানবিক ত্রাণ সহায়তা দেওয়া ও ভালো পরিবেশে রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করছে'।

আহত প্রায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পানামার সামাজিক নিরাপত্তা কর্তৃপক্ষ। পানামার অভিবাসন কর্তৃপক্ষ হতাহতদের জাতীয়তা প্রকাশ করেনি। তারা বলেছে, হতাহতদের আত্মীয়স্বজন ও দূতাবাসগুলোর সঙ্গে প্রথমে যোগাযোগ করা হবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত