আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

যশোর রোডের ৩০৫টি শতবর্ষী গাছ কাটার অনুমতি দিলেন ভারতের সুপ্রিম কোর্ট

যশোর রোডের ৩০৫টি শতবর্ষী গাছ কাটার অনুমতি দিলেন ভারতের সুপ্রিম কোর্ট

ঐতিহাসিক যশোর রোড সম্প্রসারণের জন্য পশ্চিমবঙ্গের বারাসত থেকে বনগাঁ পর্যন্ত অংশে ৩০৫টি শতবর্ষী গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

২০১৮ সালে গাছ কাটায় স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। বুধবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদালত জানান, ৩০৬টি গাছ কাটার আগে দেড় হাজার গাছ লাগাতে হবে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। খবর- হিন্দুস্তান টাইমসের।

উত্তর ২৪ পরগনার মানুষ কলকাতা তথা সারা ভারতের সঙ্গে সংযোগ রক্ষায় এই সড়কের ওপর নির্ভরশীল। আদালতের এই আদেশের মাধ্যমে যশোর রোড সম্প্রসারণ প্রকল্পের ওপর থেকে স্থগিতাদেশ সরে গেল।

যশোর রোড ভারতের ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাসড়ক। মহাসড়কটি নাম বাংলাদেশের যশোর এলাকার নাম থেকে নেওয়া হয়েছে। ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলায় যশোরের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করতে ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক এই সড়ক নির্মাণ করা হয়। পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই সড়ক ধরে অনেক মানুষ সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ নেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত