আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

কিম জং উনের মেয়ের নামে নাম রাখতে নিষেধাজ্ঞা

কিম জং উনের মেয়ের নামে নাম রাখতে নিষেধাজ্ঞা

কিম জং উনের মেয়ের নামের সঙ্গে যাদের নামের মিল রয়েছে তাদের নাম পাল্টে ফেলার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার এই শাসক। নতুন করে কিমের মেয়ের নামে আর কারো নাম না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, কিমের মেয়ের নাম জু-আয়ে। বয়স ৯-১০ বছর। সম্প্রতি বাবার সঙ্গে বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে তাকে দেখা গেছে।

সূত্রের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানায়, উত্তর প্রদেশে একজন নিরাপত্তা কর্মকর্তা যেসব নারীর নাম জু-আয়ে তাদেরকে নাম পরিবর্তনের জন্য নিরাপত্তা মন্ত্রণালয়ে ডেকে পাঠান।

রিপোর্ট বলছে, একনায়ক শাসনতন্ত্রের অধীনে থাকা দেশটির উত্তর প্রান্তের পিয়ংগান প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ গত ৮ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জু-আয়ে নামে যে যে নারীর নাম নিবন্ধিত, তাদেরকে অবিলম্বে নিজেদের নাম পরিবর্তন করতে হবে।

প্রসঙ্গত, এর আগেও নেতাদের উত্তরসূরিদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা ছিল। কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল-সাংয়ের শাসনামল থেকেই এই 'প্রথা' চলে এসেছে। বর্তমানে কিম জং উনের স্ত্রী সল-জুর নামে কেউ নাম রাখতে পারে না দেশটিতে। এবার সেই তালিকায় যোগ হলো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মেয়ে জু-আয়ের নাম।

মনে করা হয়, কিম জং উনের দ্বিতীয় সন্তান হলো জু-আয়ে। আরও দুটি সন্তান রয়েছে কিমের। তবে ধারণা করা হয় জু-আয়ে তার সবচেয়ে পছন্দের সন্তান। কিম জং উনের বয়স বর্তমানে মাত্র ৩৯ বছর। ২০১১ সালে তিনি যখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হয়েছিলেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত