মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
ফের মার্কিন দুই অস্ত্র কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চীনের
মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন ও রেইথনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন ও রেইথন কোম্পানি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় অবিশ্বস্ত সংস্থার তালিকায় রয়েছে। এজন্য এই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে তাইওয়ানের কাছে ১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন