আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ভারতে টুইটারের দুই কার্যালয় বন্ধ করলেন ইলন মাস্ক

ভারতে টুইটারের দুই কার্যালয় বন্ধ করলেন ইলন মাস্ক

ভারতে টুইটারের তিনটি কার্যালয়ের মধ্যে দুইটি বন্ধ ঘোষণা করেছেন ইলন মাস্ক। ওই দুই কার্যালয়ের কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। ব্যয় সংকোচন নীতির কারণে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য ইকোনমিস্ট টাইমস।

দিল্লি ও মুম্বাইয়ে কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বেঙ্গালুরুরের কার্যালয় চালু রেখেছে টুইটার। এ শাখার অধিকাংশ কর্মী প্রকৌশলী।

গত বছরের শেষ দিকে প্রতিষ্ঠানটির ভারতের দুই শতাধিক কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। হিসাব অনুযায়ী, সেসময় টুইটারে কর্মরত ভারতের ৯০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের শিকার হন।

২০২০ সালের ২৭ অক্টোবর চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। মালিকানা নেওয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন তিনি। এর অংশ হিসেবে মাস্ক বিশ্বজুড়ে কর্মীদের বরখাস্ত করেন ও কার্যালয় বন্ধ করে দেন। শুরুতেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন মাস্ক। ভেঙে দেন পরিচালনা পর্ষদ।

ওই সময় ছাঁটাইয়ের কারণ প্রসঙ্গে ইলন মাস্ক জানান, কোম্পানির আর্থিক সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে কোম্পানির যখন দিনে ৪০ লাখ ডলার ক্ষতি হচ্ছে, তখন আর অন্য উপায় নেই।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত