আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

তাইওয়ানে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তার সফরে উত্তেজনার শঙ্কা

তাইওয়ানে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তার সফরে উত্তেজনার শঙ্কা

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার তাইওয়ান সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে উত্তেজনার শঙ্কা দেখা দিয়েছে। চীনে নিয়োজিত পেন্টাগনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল চেজের বিতর্কিত দ্বীপ তাইওয়ানে সফরকে কেন্দ্র করে এ আশঙ্কা রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

২০১৯ সালের পর তাইওয়ানে সফর করা কোনো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের শীর্ষ কর্মকর্তা হলেন মাইকেল চেজ। গত বছর বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে বিতর্কিত দ্বীপ তাইওয়ানে সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
ওই সফরকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পেলোসির সফরের প্রতিবাদে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী।

উপ-সহকারী মন্ত্রী মাইকেল চেজের সফর প্রসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘নির্দিষ্ট অপারেশন সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই। তবে আমি এ বিষয়টি স্পষ্ট করবো যে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন এবং চীনের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি।’

১৯৪৯ সাল থেকে স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে আসছে চীন। চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে। তবে তাইওয়ান সরকার জানিয়ে আসছে, দ্বীপতে কখনোই চীন শাসন করেনি। তাই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করার কিংবা দ্বীপটির ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। শুধুমাত্র তাইওয়ানের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত