আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

পাকিস্তানে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯

পাকিস্তানে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯

পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন জঙ্গি। বাকি চারজন পুলিশ ও রেঞ্জার্স সদস্য। এতে আহত হয়েছেন আটজন। খবর জিও নিউজের। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে করাচির শারিয়া ফয়সাল এলাকায় পুলিশপ্রধানের কার্যালয়ে হামলা চালায় বন্দুকধারীরা। এরপর প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে পাঁচতলা ভবনটি জঙ্গিমুক্ত ঘোষণা পুলিশ ও রেঞ্জারস সদস্যরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে তিন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। এছাড়া দুইজন গুলিতে নিহত হয়েছেন। হামলার ঘটনায় রেঞ্জারস (সীমান্তরক্ষী) ও পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। প্রায় চার ঘণ্টার অভিযানের পর শুক্রবার রাতে পুলিশপ্রধানের কার্যালয় জঙ্গিমুক্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, হামলার সময় পুলিশপ্রধান করাচিতে ছিলেন না। পুলিশপ্রধানের কার্যালয়ের আশপাশে বেশ কয়েকটি ভবন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা থাকতেন। নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেন, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে অফিসে প্রবেশ করেছিল। এদিকে, নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে জানান, শুধু শোকপ্রকাশ নয়, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত