আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মিসাইল হামলায় দামেস্কে নিহত বেড়ে ১৫

মিসাইল হামলায় দামেস্কে নিহত বেড়ে ১৫

ইসরায়েলের মিসাইল হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার ভোরে দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার ভোরে ইসরায়েলি রকেট দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকায় আঘাত হানে। হামলার শিকার ওই এলাকাটি দামেস্কে অবস্থিত ইরানি স্থাপনার কাছাকাছি বড় ও ব্যাপকভাবে সুরক্ষিত নিরাপত্তা কমপ্লেক্সের পাশে অবস্থিত।

সিরিয়ার এক পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, ইসরায়েলের এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তবে ইসরায়েলের সামরিক মুখপাত্র এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, মধ্যরাতের পরপরই রাজধানী দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত