আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ইসরাইলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল সৌদি আরব!

ইসরাইলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল সৌদি আরব!

ইসরাইলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রকে বিশেষ শর্ত দিয়েছে সৌদি আরব। এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সিএনএন জানায়, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব তাদের নিরাপত্তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তা নিশ্চিত করার শর্ত দিয়েছে।

তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে এটি ব্যাপকভাবে সমালোচিত হবে। কারণ এর ফলে যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে। সিএনএন জানায়, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সব শর্ত মেনে নিলেও কংগ্রেসের কিছু সদস্য এটি মেনে নেবেন না। যারা বাইডেন প্রশাসনকে রিয়াদের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে চান তারা এর বিরোধিতা করবেন। এর পরও প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বাড়াতে সাহায্য হবে। কয়েক বছর ধরে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইসরাইল এবং সৌদি আরব অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে তুলছে। এ নিয়ে মুসলিম বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। এদিকে শুক্রবার বাইডেন অর্থনীতি সম্পর্কে এক বক্তব্যে বলেছেন, ইসরাইল ও আরব প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক যত ভালো হবে, সবার জন্য তত ভালো। অন্যদিকে ইতোমধ্যে ইসরাইলের সঙ্গে মরক্কো, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য আরব দেশের কূটনৈতিক সম্পর্ক চুক্তি নিশ্চিত করেছে।

এদিকে পারমাণবিক সহায়তার শর্তে ইসরাইলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক গড়তে যাচ্ছে বলে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অস্বীকার করেছেন মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরভী। তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সফরের সঙ্গে আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কূটনৈতিক নানা পদক্ষেপ নিয়েছি।’ এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট ও ওয়াশিংটনের ইসরাইলি দূতাবাস কোনো মন্তব্য করেনি।

ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের আলোচিত সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পারমাণবিক সহায়তার শর্তে সৌদি আরব ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়তে মধ্যস্থতা করছে ওয়াশিংটন। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাইডেন ও নেতানিয়াহু চাচ্ছে সৌদি আরব ও ইসরাইলের সম্পর্ক দৃশ্যমান হোক।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত