আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

ইমরান খানের বহু সমর্থক গ্রেপ্তার

ইমরান খানের বহু সমর্থক গ্রেপ্তার

পাকিস্তানের ইসলামাবাদ ও লাহোরে অভিযান চালিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বহু সমর্থক ও সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি লাহোরে পিটিআইয়ের যে কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।

পিটিআই বলেছে, পুলিশ তাদের কর্মীদের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করেছে। গত সপ্তাহে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাসভবনে গিয়েছিল, কিন্তু দলীয় চেয়ারম্যানের বাড়ি ঘিরে রাখা পিটিআইয়ের কর্মীরা পুলিশকে বাধা দিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল, পরে শনিবার ইমরান ইসলামাবাদের আদালতের হাজির হওয়ার সময়ও তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরি বলেন, 'ইসলামাবাদ ও লাহোর থেকে প্রায় ২৮৫ জন পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে (পিটিআইয়ের) সব গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।' লাহোর ও ইসলামাবাদের পুলিশ অভিযান ও পিটিআই কর্মীদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে। এই কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অগ্নিসংযোগে জড়িত ছিল বলে দাবি করেছে তারা।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলায় জড়িত থাকায় এ পর্যন্ত ১৯৮ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত