আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২০

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২০

ছবি: এলএবাংলাটাইমস

অবৈধ উপায়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। সম্প্রতি উত্তর আফ্রিকার দেশটি থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছ। একই সঙ্গে বেড়েছে দুর্ঘটনায় নিহতের সংখ্যা।

শনিবার (৮ এপ্রিল) স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি জানান, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর উপকূলরক্ষীরা আরও ১৭ জনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্বর।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড শুক্রবার (৭ এপ্রিল) জানায়, এ বছরের প্রথম তিন মাসে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ১৪ হাজারের বেশি শরণার্থী ডুবে যায় অথবা উদ্ধার হয়েছে। যাদের বেশিরভাগই সাব-সাহারার আফ্রিকার। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।

উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের জন্য লিবিয়াকে প্রধান রুট হিসেবে বেছে নিয়েছে মানবপাচারকারীরা। সম্প্রতি তিউনিসিয়া হয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে অভিবাসনপ্রত্যাশীদের।

মার্চের শেষ দিকে সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়। নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিলো।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুক্রবার বলেন, তিউনিসিয়ায় আর্থিক স্থিতিশীলতা আনা না গেলে উত্তর আফ্রিকা থেকে ইউরোপীয় উপকূলে শরণার্থীদের একটি বিশাল ঢেউ দেখা দেবে। এ অবস্থায় আন্তর্জাতিক অর্থ তহবিল ও অন্যান্য দেশকে তিউনিসিয়ার পতন এড়াতে অবিলম্বে সহায়তার আহ্বান জানান তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত