আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ইয়েমেন যুদ্ধ অবসানে সানায় ওমানের প্রতিনিধিদল

ইয়েমেন যুদ্ধ অবসানে সানায় ওমানের প্রতিনিধিদল

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার জন্য ওমানের একটি প্রতিনিধিদল সানায় পৌঁছেছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার বরাত দিয়ে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে ইয়েমেন এবং ওমানের নেতাদের মধ্যে যে সংলাপ চলছে, তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ওমানের প্রতিনিধিদল শনিবার সানায় পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

গতবছর জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে ছয় মাসের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গত অক্টোবর মাসে এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর বাড়ানো হয়নি। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ওমানের প্রতিনিধিদলের সঙ্গে ইয়েমেনের ন্যাশনাল সেলভেশন সরকারের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালামও সানায় পৌঁছেছেন। তিনি নিজে এ ব্যাপারে টুইটারে একটি বার্তা দিয়েছেন। তবে বিস্তারিত কিছু বলেননি।

আব্দুস সালাম এর আগে বলেছিলেন, সৌদি আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং ইয়েমেনের ওপর যত অবরোধ ও নিষেধাজ্ঞা আছে তা সব তুলে নিতে হবে। পাশাপাশি ইয়েমেনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন-ভাতা বকেয়া রয়েছে তা পরিশোধের ব্যবস্থা করার দাবিও জানান তিনি। এ ছাড়া ইয়েমেনের মাটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে বলেও উল্লেখ করেছিলেন তিনি। এর মধ্যেই খবর বের হয়েছে যে, সৌদি আরব ইয়েমেনে চলমান যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে সৌদি আরব ও ইরান। এর পরই ইয়েমেন যুদ্ধ অবসানের আলোচনায় গতি পায়।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত