আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

বিশাল ব্ল্যাক হোল তার যাত্রাপথে তারার সারির জন্ম দিয়েছে: নাসা

বিশাল ব্ল্যাক হোল তার যাত্রাপথে তারার সারির জন্ম দিয়েছে: নাসা

মহাকাশে একটি বিশাল ব্ল্যাক হোল ভ্রমণের সময় মিল্কিওয়ের চেয়ে দ্বিগুণ দীর্ঘ তারার সারির জন্ম দিয়েছে। নাসার গবেষকরা বলছেন, এমন ঘটনা এর আগে কখনও দেখা যায়নি। গবেষকরা হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে এটি হঠাৎ করেই দেখতে পায়। যার বিশদ বিবরণ ৬ এপ্রিল অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে একটি গবেষণাপত্রে প্রকাশ করেছেন। খবর সিটিভি নিউজের

গবেষকরা বলছেন, নতুন জন্ম নেওয়া তারার সারির দৈর্ঘপথ ২০০,০০০ আলোকবর্ষ। যখন ব্ল্যাক হোলটি ভ্রমণ করছিল তখন এটির ওজন ছিল ২০ মিলিয়ন সূর্যের মতো। আর এটি এতো দ্রুত ভ্রমণ করেছে যে পৃথিবী থেকে চাঁদে যেতে এর সময় লাগত মাত্র ১৪ মিনিট।

ইয়েল ইউনিভার্সিটির টার ভ্যান বোক্কুম বলেন, আমরা যেটা দেখতে পাচ্ছি তা হল ব্ল্যাক হোলের পিছনে গ্যাসের স্রোত যা ঠান্ডা হয়ে তারার জন্ম দিচ্ছে। আমরা যা দেখছি তা হল তা হল পরিণাম। যেমন নৌকোর পিছনে জলের স্রোত সৃষ্টি হয়, তেমনই ব্ল্যাক হোলের পিছনে গ্যাসের স্রোতের সৃষ্টি হয়েছে।

ভ্যান বোক্কুম আরও বলেন, এই ব্ল্যাক হোল নেহাতই দুর্ঘটনাবশত খুঁজে পাওয়া গিয়েছে। আমি স্রেফ হাবলের ছবি ঘাঁটছিলাম, হঠাৎ করেই চোখে পড়ল। এরকম এর আগে দেখা যায়নি। উল্লেখ্য, প্রথমবারের মতো এমন ব্ল্যাক হোলের কথা জানা গেল। এরকম আরও থাকতে পারে বলে জানাচ্ছে নাসা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত