আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩০

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩০

মিয়ানমারের পাজিগি শহরে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবারের এই হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখলের পর এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে ধারণা করা হচ্ছে।

যে শহরে হামলা চালানো হয়েছে সেটি দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানের বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। আল-জাজিরার প্রতিবেদক জানান, বাসিন্দারা একটি প্রশাসনিক অফিসের উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় এই বিমান হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন উদ্ধারকারী জানান, সকাল সাতটা ৩৫ মিনিটে জেট বিমান থেকে এই হামলা চালানো হয়। এ সময় একাধিক এমআই-৩৫ হেলিকপ্টার জেট বিমানের সঙ্গে ছিল।

হামলায় ৪০ জন নিহত হয়েছেন বলে তিনি মনে করছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন। হত্যাকাণ্ডটি ভয়ঙ্কর ছিল বলে তিনি উল্লেখ করেন। নিহতরা বেসামরিক লোক ছিল বলে এবং স্থানটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে ছিল। এ বিষয়ে মিয়ানমারের সামরিক শাসকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত