আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

রুশ গুপ্তচর আটকের দাবি পোল্যান্ডের

রুশ গুপ্তচর আটকের দাবি পোল্যান্ডের

রুশ গুপ্তচর নেটওয়ার্কের এক সদস্যকে পোল্যান্ডে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিউসজ কামিনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা রাশিয়ার গোয়েন্দা সংস্থার জন্য কর্মরত গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটক করেছে। তিনি জানান, আটক ব্যক্তি সামরিক স্থাপনা ও সমুদ্রবন্দরগুলোতে নজরদারি কার্যক্রমে নিয়োজিত ছিল। এ নিয়ে পোল্যান্ডে রুশ গুপ্তচর নেটওয়ার্কের ১৫ জনকে আটক করা হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন মারিউসজ কামিনস্কি।

এদিকে, রুশ গুপ্তচর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে পোল্যান্ডে রুশ দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পোল্যান্ড একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূলত পোল্যান্ডের ভূমি ব্যবহার করে পশ্চিমা সামরিক সহায়তা পৌঁছে যাচ্ছে ইউক্রেনে। আর এ কারণে পোল্যান্ড রাশিয়ার গুপ্তচরদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দাবি করে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়া পোল্যান্ডের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে।

এর আগে জুনে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার একজন পেশাদার আইস হকি খেলোয়াড়কে আটক করে পোল্যান্ডের নিরাপত্তা সংস্থা।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত