আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইরাকে এরিকসনের কার্যক্রম স্থগিত, সুইডেনের রাষ্ট্রদূত বহিষ্কার

ইরাকে এরিকসনের কার্যক্রম স্থগিত, সুইডেনের রাষ্ট্রদূত বহিষ্কার

ইরাকের মাটিতে সুইডেনের টেলিযোগাযোগ কোম্পানি এরিকসনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারও করেছে ইরাক। একইসঙ্গে সুইডেন থেকেও তাদের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নিয়েছে দেশটি। সুইডেনে কোরআন পোড়ানোর পরিকল্পনার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয় ইরাক।

এর আগে বৃহস্পতিবার সুইডেনে আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনার খবরে বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত প্রতিবাদকারীরা। ভোরে শত শত বিক্ষুব্ধ জনতা বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত দূতাবাসটির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। বাগদাদ দূতাবাসে আগুন দেওয়ার ঘটনায় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও।

তবে এ ঘটনার নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ঘটনার দ্রুত তদন্ত করতে এবং জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সুইডিশ নিউজ এজেন্সি টি.টি’র এক প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির পুলিশ স্টকহোমে ইরাক দূতাবাসের বাইরে বৃহস্পতিবার এক গণজমায়েতের আবেদনে অনুমোদন দিয়েছে। ওই আবেদনে উল্লেখ করা হয়, আবেদনকারী কোরআন ও ইরাকের পতাকা পোড়াতে চান। এই গণজমায়েতে দুই ব্যক্তির অংশ নেওয়ার কথা রয়েছে। যাদের একজন গত জুনে স্টকহোমের একটি মসজিদের সামনে কোরআন পুড়িয়েছিলেন।

সুইডেনে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কোরআন পোড়ানোর পরিকল্পনার খবরে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল সদরের অনুসারীরা। শিয়া নেতা সদর ও তাঁর অনুগত সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যুক্ত একটি জনপ্রিয় টেলিগ্রাম গ্রুপের এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

মুকতাদা আল-সদরের অনুসারীদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বুধবার রাত ১টার দিকে বাগদাদের সুইডিশ দূতাবাসের সামনে প্রতিবাদকারীরা জড়ো হয়েছেন। বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা সদরপন্থী স্লোগান দিচ্ছিলেন। পরে ঘণ্টাখানেক পর তারা দূতাবাস কমপ্লেক্সে হামলা চালান। সদরপন্থীদের পরবর্তী পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায় দূতাবাস কমপ্লেক্সের ভবন থেকে ধোঁয়া উঠছে।

স্টকহোমে এক ইরাকি ব্যক্তির কোরআন পোড়ানোর ঘটনায় গতমাসের শেষ দিকে শিয়া নেতা সদর সুইডেনের বিপক্ষে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। এ সময় তিনি ইরাক থেকে সুইডিশ রাষ্ট্রদূতকে বহিস্কারের দাবি জানান।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত