আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইমরান খান ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদে যা স্বীকার করলেন

ইমরান খান ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদে যা স্বীকার করলেন

অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতির মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। ক্ষমতাচ্যুত হয়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন। ইমরান খানকে সরানোর পেছনে সেনাবাহিনীর হাত ছিল, এ নিয়ে একটি গোপন নথি (সাইফার) ফাঁস করে মার্কিন সংবাদ সংস্থা ইন্টারসেপ্ট। কিন্তু সেই নথিটি তিনি হারিয়ে ফেলেছেন বলে স্বীকার করেছেন।

জিও নিউরে প্রতিবেদনে বলা হয়েছে, সাইফার ফাঁসের বিষয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে অ্যাটক কারাগারে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছেন সাইবার ক্রাইম সার্কেলের ডেপুটি ডিরেক্টর আইয়াজ খানের নেতৃত্বে ফেডারেল তদন্ত সংস্থার তিন সদস্যের একটি দল। জেরা করার সময় ইমরান খান বলেন, সাইফার নথি তিনি কোথায় রেখেছিলেন তা মনে নেই। অর্থাৎ তিনি সেটি হারিয়ে ফেলেছেন।

তবে তিনি বলেছেন, গত বছর একটি জনসমাবেশে তিনি যে কাগজটি নেড়েছিলেন সেটি সাইফার ছিল না। ইমরান খান বলেন, ‘আমি জনসাধারণের কাছে যে কাগজটি দেখিয়েছিলাম তা ছিল মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে ছিল, সাইফার নয়।’

তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নথিটি কাছে রাখা তার অধিকার ছিল। তবে এটিকে তিনি কেন জনসমক্ষে সাইফার হিসেবে উপস্থাপন করেছিলেন সে সম্পর্কে তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, সাইফার ইস্যুটির তদন্ত আগামী সপ্তাহে শেষ হবে এবং আদালতে চালান জমা দেওয়া হবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত