আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

২০০০ শিল্পকর্ম উধাও

২০০০ শিল্পকর্ম উধাও

 

 

ব্রিটিশ মিউজিয়াম থেকে আনুমানিক ২০০০ শিল্পকর্ম উধাও হয়ে গেছে। বিভিন্ন সময়ে চুরি যাওয়া এসব শিল্পকর্ম উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত ব্রিটিশ মিউজিয়াম থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিল্পকর্ম চুরি হয়ে গেছে। বিভিন্ন সময়ে এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা কর্তৃপক্ষের নজরে এসেছে।

চুরি হয়ে যাওয়া এসব জিনিসের মধ্যে স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দামি পাথর রয়েছে। তবে সেগুলো দর্শনার্থীদের জন্য অবমুক্ত ছিল না।
শনিবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জাদুঘরের ট্রাস্টির চেয়ারম্যান ও সাবেক অর্থমন্ত্রী জর্জ অসবর্ন এসব তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে অসবর্ন বলেন, ‘জাদুঘরটির সবকিছু ঠিকভাবে তালিকাভুক্ত করা হয়নি, যা এমন বড় একটি প্রতিষ্ঠানের জন্য খুবই অস্বাভাবিক ঘটনা।’

ব্রিটেনের সাবেক এই অর্থমন্ত্রী আরো জানান, কী কী চুরি গেছে তার তালিকা করতে ফরেনসিক তদন্ত চালানো হয়েছে। তবে সংখ্যাটি আনুমানিক ২০০০ বলে ধারণা তাদের।

সাক্ষাৎকারে চুরি যাওয়া এসব শিল্পকর্মের কিছু পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, ‘কিছু জিনিস আমরা উদ্ধার করতে শুরু করেছি, যা কঠিন সময়ে আশার আলো দেখাচ্ছে।’

তবে কী কী এবং কীভাবে সেগুলো উদ্ধার হয়েছে সেই বিষয়ে আর কোনো তথ্য তিনি দেননি। ব্রিটেনের প্রত্নতত্ত্ব সংশ্লিষ্ট কমিউনিটি জাদুঘর কর্তৃপক্ষকে এই বিষয়ে সহায়তা দিচ্ছে বলে জানান তিনি।

এদিকে, মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে। তবে এখন পর্যন্ত কাউকে তারা গ্রেফতার করেনি।

এদিকে, চুরির তদন্তে ব্যর্থতার দায় নিয়ে মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশার তার দায়িত্ব থেকে সড়ে দাঁড়াবেন বলে শুক্রবার (২৫ আগস্ট) জানিয়েছেন।

ভ্রমণপিয়াসুদের কাছে লন্ডনের মিউজিয়ামটি অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। মিউজিয়ামে থাকা অনেক প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম ‘রোসেট্টা স্টোন’ নামের প্রাচীন মিশরীয় ধ্বংসাবশেষ, যেখানে হায়ারোগ্লিফিক বর্ণে বিভিন্ন লেখা খোদাই করা রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত