আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

জোহানেসবার্গে ভয়াবহ আগুন

জোহানেসবার্গে ভয়াবহ আগুন

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে এ পর্যন্ত অন্তত ৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এতে আহত ৪০ জনের বেশি মানুষ। দমকল বাহিনীর সদস্যরা কিছু মানুষকে নিরাপড়ে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।

জানা যায়, পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রস্থলের ওই ভবনটিতে এই আগুনের ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

জোহানেসবার্গের জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, ঘটনাস্থলে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে। আগুন লাগা ভবনটি শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় অবস্থিত। ঘটনার পর আতঙ্কে ভবনটি থেকে লাফিয়ে পড়ে প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে জাতীয় জরুরি পরিষেবার এই মুখপাত্র আশঙ্কা প্রকাশ করেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত