আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গাজা যুদ্ধ ইস্যুতে সম্মেলন করবে মিশর

গাজা যুদ্ধ ইস্যুতে সম্মেলন করবে মিশর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজার যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মিশর শনিবার রাষ্ট্রীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবে।

লেবাননের প্রেসিডেন্ট আবদুল্লাহ বৌ হাবিবের সঙ্গে বৈরুতে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গাজা উপত্যকায় হামাসের বন্দীদের মুক্তির বিষয়ে তার দেশ হামাসের সঙ্গে আলোচনা করছে।

গত ৭ অক্টোবর ভোরে হামাস ইসরায়েলে কয়েক শ রকেট নিক্ষেপ করে। একই সঙ্গে আকস্মিক স্থল অভিযান চালায়, যাতে প্রায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হন। অন্তত ১৫০ ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে আসা হয়েছে। নিহত ও বন্দীদের মধ্যে ইসরায়েলি ছাড়াও আছেন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের নাগরিক।

পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যাতে কমপক্ষে ২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৭৫০ শিশু ও ৫২৮ নারী রয়েছেন। ইসরায়েলের এসব হামলার লক্ষ্যবস্তু হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে সাধারণ নাগরিকদের ঘরবাড়ি।

ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা উত্তর গাজায় স্থল অভিযান চালাবে। তাদের নির্দেশে সেখানকার ১১ লাখ ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলে সরে যাচ্ছেন। এই পদক্ষেপ ইতিমধ্যে শরণার্থী পরিস্থিতি তৈরি করেছে। মিসরের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় শরণার্থীদের থাকতে হবে গাজায়। ইতিমধ্যেই খাবার, পানি, এমনকি ওষুধের সংকট দেখা দিয়েছে। তাদের কাছে সাহায্য পৌঁছানোর কোনো ব্যবস্থা করা যাচ্ছে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত