আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

হামাস সমর্থনকারীদের ট্রাম্পের হুঁশিয়ারি

হামাস সমর্থনকারীদের ট্রাম্পের হুঁশিয়ারি

আবারও ক্ষমতায় আসলে হামাসকে সমর্থনকারীদের যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার চেষ্টায় বাধা দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ অক্টোবর) এক সমাবেশে এ ঘোষণা দেন সাবেক এই প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

ট্রাম্প বলেছেন, যদি আবার ক্ষমতায় যান, তবে হামাস সমর্থনকারীদের অভিবাসী হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করবেন তিনি।

এ সময় ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণকারীদের গ্রেফতারের দাবি জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামাসকে প্রকাশ্যে সমর্থন জানানো অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

আগামী ২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান তিনি। এ জন্য ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার আইওয়াতে প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প এসব কথা বলেন। রিপাবলিকান এই নেতা ২০১৭-২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সংগঠন হামাস। ১০ দিন পেরিয়ে গেলেও শান্তি ফেরেনি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। একের পর এক ইসরায়েলি হামলায় কেঁপে উঠছে ফিলিস্তিনি ভূখণ্ড। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় গাজার সব সীমান্তপথ, বিচ্ছিন্ন করে দেওয়া হয় উপত্যকার পানি ও বিদ্যুৎ সংযোগও।

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৮১৭ জনে। এই নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারী রয়েছেন। এ ছাড়াও গত ১০ দিনের হামলায় বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত