আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

কানাডার নাগরিকদের ভিসা দিতে পারে ভারত

কানাডার নাগরিকদের ভিসা দিতে পারে ভারত

কানাডায় কূটনীতিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হতে দেখলে ভারত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিরাপত্তা হুমকির কারণে কানাডার মিশনে কাজে বিঘ্ন সৃষ্টির কথা বলে সেপ্টেম্বরে কানাডা থেকে ভিসা দেওয়া বন্ধ রাখে ভারত।

খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ নিয়ে ভারত ও কানাডার মধ্যে বিরোধ চলে আসছে। সেপ্টেম্বরের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জারকে হত্যার ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ করেন। ভারত ঐ অভিযোগ অস্বীকার করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয় এবং ভারত ভিসা দেওয়া বন্ধ করে। কানাডায় ভারতীয় কূটনীতিকরা হুমকি ও ভয়ের পরিবেশে আছে বলেও ভারত অভিযোগ করে।

অটোয়া এর আগে বলেছে, তারা কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। তবে তারা কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকির মধ্যে থাকার ভারতের অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সেপ্টেম্বরে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা সা্ময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, কানাডার হাই কমিশন এবং কনস্যুলেটগুলো হুমকি পেয়েছে। এতে তাদের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে। কানাডার হাই কমিশনও বলেছে, তাদের কয়েক জন কূটনীতিক কয়েকটি স্যোশাল মিডিয়া প্ল্যাটফরমে হুমকি পেয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত