আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল

যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান নিয়ে শুক্রবার (৩ অক্টোবর) ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। কিন্তু দেশটিতে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সব জিম্মি মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো চুক্তি করা যাবে না।’ গত শুক্রবার (৩ নভেম্বর) তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাক্ষাতে করেন। বৈঠকে গাজায় সহায়তা পাঠানোর জন্য অ্যান্টনি ব্লিঙ্কেনের হামলা বন্ধের আহ্বানের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন নেতানিয়াহু।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রেসুসস বলেন, গাজা শহরের বৃহত্তম হাসপাতাল আল-শিফার বাইরে বিস্ফোরণের ঘটনায় তিনি পুরোপুরি হতবাক হয়ে গেছেন।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই হামলায় নিহত হয়েছে অন্তত ১৩ জন। দক্ষিণ গাজার আল-শিফা থেকে আহতদের রাফাহর দিকে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স বহরকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি করছে, তারা অ্যাম্বুলেন্সে হামলা করেছে কারণ সেটি হামাস যোদ্ধারা ব্যবহার করছিল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওইদিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত