আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নেপালে ভূমিকম্প নিহত ১৩২

নেপালে ভূমিকম্প নিহত ১৩২

নেপালে গতকাল শুক্রবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে প্রায় শতাধিক ব্যক্তি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

ভূমিকম্পের পরে রাতজুড়ে স্থানীয়দের ধ্বংসাবশেষ থেকে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। ভূমিকম্পে দেশটিতে বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতজুড়ে ভয়ে অনেকে রাস্তায় রাত কাটিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় লিখেছে, শুক্রবার রাত ১১ টা ৪৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে হতাহত ও বস্তুগত ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে অবিলম্বে উদ্ধার অভিযান চালাতে তিন নিরাপত্তা সংস্থাকে মোতায়েন করেন।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে। অন্তত এক মিনিট ধরে নেপালের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এদিকে নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এ নিয়ে গত এক মাসে দেশটিতে তিনবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত