আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির আহ্বান

ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির আহ্বান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটন গাজাকে ফিলিস্তিনের ভূমি হিসেবে মেনে না নেওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না। সংঘাত নিরসনে একটি আন্তর্জাতিক সম্মেলনেরও আহ্বান জানান তিনি।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, এরদোয়ান শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম নেতৃবৃন্দের একটি শীর্ষ সম্মেলন থেকে ফিরেছেন। সেখানে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানানো হয়েছে।

এরদোয়ান আগামী শুক্রবার জার্মানি সফর করবেন। সামনে মিশর ভ্রমণ এবং ইরানের প্রেসিডেন্টকে তুরস্কে স্বাগত জানানোর কথা রয়েছে তার।
রিয়াদ থেকে ফিরতি ফ্লাইটে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের মিশর ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করা উচিত এবং যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের ওপর তার চাপ বাড়ানো, পশ্চিমা দেশগুলোর উচিত ইসরায়েলের ওপর চাপ বাড়ানো। যুদ্ধবিরতি নিশ্চিত করা আমাদের জন্য অত্যাবশ্যক।

তিনি বলেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশটিকে যুক্ত করতে হবে তা হলো যুক্তরাষ্ট্র। তাদের প্রভাব রয়েছে ইসরায়েলের ওপর।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আঙ্কারা সফর করেছেন। নিকট ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে না দিলেও এরদোয়ান বলেন, তিনি এখন বাইডেনকে আমন্ত্রণ জানাবেন না। এরদোয়ান বলেন, ব্লিঙ্কেন এইমাত্র এখানে (তুরস্কে) এসেছেন। আমার ধারণা এখন বাইডেন আমাদের আমাদের আমন্ত্রণ জানাবেন। আমার এখন বাইডেনকে ডাকা ঠিক হবে না।

যুক্তরাষ্ট্রকে অবশ্যই গাজাকে ফিলিস্তিনি ভূমি হিসেবে মেনে নিতে হবে উল্লেখ করে এরদোয়ান বলেন, বাইডেন যদি সংঘাতের ক্ষেত্রে গাজাকে ফিলিস্তিনি জনগণের ভূমির পরিবর্তে দখলদার বসতি স্থাপনকারীদের বা ইসরায়েলের ভূমি হিসেবে দেখেন তাহলে আমরা তার সঙ্গে একমত হতে পারি না।

রবিবার তুর্কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত আরেকটি বক্তব্যে এরদোয়ানকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহু, এখন আপনার ভাল সময়। কিন্তু আরও ভিন্ন ভিন্ন সময় আপনার জন্য অপেক্ষা করছে। নেতানিয়াহু,আপনার জানা উচিত, আপনি চলে যাচ্ছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত