আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

এখন প্রায় কবরস্থান আল-শিফা হাসপাতাল: ডব্লিউএইচও

এখন প্রায় কবরস্থান আল-শিফা হাসপাতাল: ডব্লিউএইচও

হাসপাতালে ওষুধ নেই, মর্গে আলো নেই। চিকিৎসার অভাবে রোগীদের মৃত্যু হচ্ছে গাজার আল-শিফা হাসপাতালে।

 

গাজার আল-শিফা হাসপাতালের অবস্থা ভয়াবহ। স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, হাসপাতালটি একটি ‘কবরস্থানে’ পরিণত হয়েছে। হাসপাতালের বাইরে ও ভেতরে ছড়িয়ে আছে মরদেহ। মর্গ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিদ্যুৎ না থাকায় কাজ করছে না রেফ্রিজারেটর।

অসংখ্য প্রিম্যাচিওর শিশুকে ইনকিউবেটর থেকে বের করে নিতে হয়েছে। কারণ হাসপাতালে আলো থাকছে না। ইনকিউবেটর কাজ করছে না। অন্তত ৪৫ রোগীর ডায়ালাইসিস প্রয়োজন। বিদ্যুতের অভাবে ডায়ালাইসিসের যন্ত্র চালনা করা সম্ভব হচ্ছে না। হাসপাতালে অ্যানেস্থেশিয়ার ওষুধ নেই, রক্ত নেই। অথচ রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে।

হাসপাতাল চত্বরে যুদ্ধ ক্রমশ তীব্র হচ্ছে। ইসরায়েলের দাবি, হাসপাতালের নিচে বাংকার বানিয়ে রেখেছে হামাস। সেখান থেকে যুদ্ধ পরিচালনা করছে তারা। যুদ্ধ বিমান থেকে এলাকায় বোমাবর্ষণ করা হচ্ছে। এর প্রভাব পড়ছে হাসপাতালে।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গাজার অনেকটাই এখন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু হামাসের হাই-কমান্ড এখনও হাসপাতালের নিচে বাংকারে লুকিয়ে আছে। সেখান থেকেই তারা যুদ্ধ পরিচালনা করছে। ফলে ওই বাংকার ধ্বংস করা জরুরি। অবশ্য এ কথা স্বীকার করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সোমবার হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে সাড়ে চার হাজার শিশু রয়েছে বলেও দাবি করে তারা।

সোমবার ডব্লিউএইচও মুখপাত্র ক্রিশ্চিয়ান জানান, আল-শিফা হাসপাতালে এখনও অন্তত ৬০০ রোগী আছেন। হাসপাতালে ঢোকার রাস্তায় আশ্রয় নিয়েছেন অসংখ্য রোগী। তিনি বলেন, ‘হাসপাতালের চারদিকে ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে আছে। দেহগুলো তুলে আনা সম্ভব হচ্ছে না। কারণ সেখানে লড়াই চলছে। ক্রমাগত গুলি চলছে। দেহগুলো থেকে পচা গন্ধ ছড়াচ্ছে।’

হাসপাতালের চিকিৎসকেরাও জানান, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতাল চত্বরে। চিকিৎসা করা কার্যত সম্ভব হচ্ছে না, কারণ, চিকিৎসা সরঞ্জাম নেই।

চিকিৎসক মহম্মদ আবু সেলমিয়া সংবাদমাধ্যমকে জানান, ইসরায়েলের কর্তৃপক্ষ এখনও তাদের সাপ্লাই বন্ধ করে রেখেছেন। ফলে মরদেহ হাসপাতালের ভেতরেও পঁচে যাচ্ছে। হাসপাতালের ভেতর কুকুর ঢুকে পড়ছে। তারা মরদেহ খাওয়ার চেষ্টা করছে।

সব মিলিয়ে গোটা হাসপাতাল চত্বর জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত