আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

ট্রাম্পের বড় বোনের মৃত্যু

ট্রাম্পের বড় বোনের মৃত্যু

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন ম্যারিয়্যান ট্রাম্প ব্যারি মারা গেছেন। ৮৬ বছর বয়সী ম্যারিয়্যান ট্রাম্প ব্যারির সোমবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

সাবেক এই ফেডারেল জাজের মৃতদেহ সোমবার ভোর চারটায় তার ফিফথ অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টে পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাত বা অপমৃত্যুর চিহ্ন পাওয়া যায়নি।

এবিসি নিউজ জানিয়েছে, সোমবার জরুরি সেবার হটলাইনে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত এক ব্যক্তির সাহায্যের কল আসে। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন মুখপাত্র।

ম্যারিয়্যান ২০১৯ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিন মেয়াদে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে জ্যেষ্ঠ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিস্ট্রিক্ট অব নিউ জার্সির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ১৯৮৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাকে নিয়োগ দেন। এরপর ১৯৯৯ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে তৃতীয় মেয়াদে নিয়োগ দেন।

এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার ভাইবোনের মধ্যে তিনজনই মারা গেলেন। ২০২০ সালের অগাস্টে তার ছোট ভাই রবার্ট ট্রাম্প ৭১ বছর বয়সে মারা যান। তার আরেক ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে ৪২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ক্ষমতায় থাকার মেয়াদের শেষের দিকে তার ভাই ফ্রেডের মেয়ে ম্যারি তার একটি বই ও কিছু অডিও রেকর্ড প্রকাশ করেন। সেখানে প্রাপ্ত তথ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বোন ম্যারিয়্যানের করা বাজে ব্যবহার প্রকাশ পায়। সেসময় থেকে ডোনাল্ড ট্রাম্প ও তার বড় বোনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

তবে সম্প্রতি ট্রাম্প ও তার বোনের মধ্যকার সম্পর্কের কিছুটা উন্নতি হয়। নিউ জার্সির বেডমিনিস্টারে অবস্থিত ট্রাম্পের ক্লাবে গত গ্রীষ্মে দেখাও করেন তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত