আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র

ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। বুধবার তুর্কি পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র, গাজায় দেশটি যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। রয়টার্স

 

গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে তুরস্ক। তবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি নন এরদোয়ান। তুরস্কের দাবি, তারা ইসরায়েলি আগ্রাসন বন্ধে কূটনৈতিক তত্পরতা চালাচ্ছে। ইসরায়েলও জানিয়েছে, তুরস্কের সঙ্গে তাদের সম্পর্ক অটুট রয়েছে।

ভাষণে এরদোয়ান আবারও দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। ফিলিস্তিনিদের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এরদোয়ান আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা রয়েছে কি না, তা ঘোষণা করার জন্য। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা একজন ‘ব্যর্থ ব্যক্তি, যার সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই’ হিসেবে উল্লেখ করেছে তুর্কি প্রেসিডেন্ট।

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের ৪০তম দিন আজ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ দেওয়া তথ্যানুসারে, এখন পর্যন্ত ১১ হাজার ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের প্রায় ৭ হাজার ৮০০ জনই নারী ও শিশু। আর এ হামলায় আহত হয়েছে ২৯ হাজার ২০০ জনেরও বেশি। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় হাসপাতাল মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েল সরকারের মতে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ জন। যদিও আগে দেশটি নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন বলে দাবি করেছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত