আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

হামাস প্রধানের বাড়িতে বোমা হামলার দাবি

হামাস প্রধানের বাড়িতে বোমা হামলার দাবি

গাজা উপত্যকার পশ্চিমে অবস্থিত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতে বোমা হামলার দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার হামলার ভিডিও ফুটেজসহ এক বিবৃতিতে এই দাবি করে আইডিএফ।

 

ভিডিও ফুটেজে দেখা যায় বোমা হামলায় বাড়িটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

আইডিএফ তার বিবৃতিতে বরেছে, ইসমাইল হানিয়ার বাড়িটি সন্ত্রাসী কার্যক্রম এবং ইসরায়েলের ওপর আক্রমণের স্বার্থে হামাসের কেন্দ্রীয় নেতাদের মিটিংয়ের জন্য ব্যবহার করা হত। তবে এই হামলার বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

জানা গেছে ঘটনার সময় হানিয়া উপস্থিত ছিলেন না। বিগত কয়েক বছর ধরেই কাতারে বসবাস করছেন তিনি।

ইসমাইল হানিয়া হামাসের প্রধান হবার পাশাপাশি গাজা নিয়ন্ত্রণকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচিত। ১৯৯০ সাল থেকেই হামাসের রাজনৈতিক নেতা হিসেবে তিনি আলোচনায় আসেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত