আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

গাজায় আর মানবিক প্যাসেজ বানানো হবে না

গাজায় আর মানবিক প্যাসেজ বানানো হবে না

মানবিক প্রয়োজনে যুদ্ধ বিরতি দিয়ে মানবিক প্যাসেজ তৈরির সিদ্ধান্ত নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু বুধবার জাতিসংঘের নেওয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইসরায়েল। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিওর হাইয়াত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ‘২৩৯ যুদ্ধবন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত লড়াই থামাবে না ইসরায়েল। আপাতত গাজায় নতুন কোনো করিডোর বা প্যাসেজ তৈরির প্রশ্নই ওঠে না।’

জাতিসংঘের প্রস্তাবে বলা হয়েছিল, গাজায় আহত, অসুস্থ, শিশু ও নারীসহ বেসামরিক লোকজনকে বের করার জন্য আরও নতুন প্যাসেজ তৈরি হোক। এখন শুধু মিশর সীমান্তেই একটি করিডোর ব্যবহৃত হচ্ছে। তবে রাস্তাটি মূলত বিদেশিদের বের করার জন্য ব্যবহৃত হচ্ছে, গাজাবাসীদের জন্য নয়।

ইসরায়েল জানিয়েছে, এখন এমন কোনো করিডোর তৈরির প্রশ্নই উঠে না। প্রথমে যুদ্ধবন্দীদের মুক্তি দিতে হবে। তারপরেই লড়াই বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হবে। ইসরায়েলের দাবি, জাতিসংঘের সিদ্ধান্তে হামাসের প্রসঙ্গ উল্লেখ করতে হবে। গাজার নিরাপত্তা নিয়েও আলোচনা করতে হবে।

বিশ্লেষকরা জানান, গাজায় ইসরায়েলের আধিপত্য মেনে নেওয়ার কথাই ঘুরিয়ে বলছে ইসরায়েল।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ‘হামাস যাদের যুদ্ধবন্দী করেছে, তাদের মধ্যে ৩২ বছরের একজন নারী বন্দী অবস্থাতেই এক সন্তানের জন্ম দিয়েছেন।’

তিনি আরও লেখেন, ‘বন্দীদের মধ্যে ৩২ শিশু রয়েছে। তাদের দ্রুত মুক্তির জন্য জিল বাইডেনকে আবেদন জানানোর আর্জি জানিয়েছেন সারা। তাদের যৌথ আবেদনের ভিত্তিতে বন্দীদের যাতে মুক্ত করা হয়, সে কথাও চিঠিতে উল্লেখ করেন তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে একই দিন থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর সেখানকার ১১ হাজারেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশই শিশু।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত