আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভারত-বাংলাদেশ ‘মডেল সম্পর্ক’

ভারত-বাংলাদেশ ‘মডেল সম্পর্ক’

আঞ্চলিক সহযোগিতার সুবিধার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভারতীয় উপমহাদেশে একটি ‘মডেল সম্পর্ক’ হিসেবে দাঁড়িয়েছে। গত ১০ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তুলে ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা বলেছেন। খবর ইকোনমিক টাইমসের।

 

বুধবার সন্ধ্যায় রয়্যাল ওভার-সিস লিগে ‘হাউ এ বিলিয়ন পিপল সি দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক সম্মেলনে মতবিনিময়কালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ, শেয়ার করা সমৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিকের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতিতে ঢাকার অগ্রাধিকার সম্পর্কেজয়শঙ্করকে জিজ্ঞাসা করেছিলেন সাইদা মুনা তাসনিম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমাদের সম্পর্ক ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক সহযোগিতার সুবিধার ক্ষেত্রে একটি মডেল সম্পর্ক হিসাবে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেছেন, এর মধ্যে একটি বড় পরিবর্তন, উদাহরণস্বরূপ, বাংলাদেশের সঙ্গে আমরা আমাদের স্থল সীমানা নির্ধারণ করেছি যা সত্যিই একটি বড় বিষয়। সমুদ্রসীমা নিয়ে আমাদের মতপার্থক্য ছিল এবং আমরা সালিশির জন্য গিয়েছিলাম। আমরা একমত হয়েছিলাম যে রায় যাই হোক না কেন, আমরা উভয়েই সেটা মেনে চলব। যখন রায় আসে তখন আমরা তা পালন করেছি। অনেক কিছুই আমাদের পক্ষে ছিল না। এটি অঞ্চল এবং দেশগুলার জন্য একটি ভাল উদাহরণ।

জয়শঙ্কর বলেন, গত ১০ বছরে যে দেশগুলোর মধ্যে রেল যোগাযোগ ও একটি বিদ্যুৎ কেন্দ্র ছিল এবং এখন ভারত উত্তর-পূর্বের জন্য বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করছে আর বন্দর দিয়ে আরও বেশি যানবাহন আসায় তারা উপকৃত হচ্ছে।

আলোচনায় ভারত-চীন সম্পর্ক, কানাডার সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধ এবং দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি সহ বিস্তৃত বিষয়গুলোও কভার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত