আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মার্কিন দুই শীর্ষ নেতার বয়স নিয়ে উদ্বেগ

মার্কিন দুই শীর্ষ নেতার বয়স নিয়ে উদ্বেগ

গতকাল সোমবার (২০ নভেম্বর) ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ৮১তম জন্মদিন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৭ বছর। আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শোনা যাচ্ছে সেই নির্বাচনে প্রেসিডেন্টের পদের জন্য লড়বেন তারা।

 

কিন্তু প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বাইডেন ও ট্রাম্পের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ভোটাররা। কারণ, নির্বাচনে যিনিই নির্বাচিত হন না কেন, শপথ নেওয়ার সময় তিনিই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার রেকর্ডের অধিকারী ৭৭ বছর বয়সী জো বাইডেন। যদি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙবেন। সেবার ক্ষমতা ছাড়ার সময় তার বয়স হবে ৮৬ বছর।

কথা বলার সময় অস্পষ্ট উচ্চারণ এবং মাঝে মাঝে ভুলে যাওয়া নিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি শুধু তিনিই নন, পাশাপাশি তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান রাজনৈতিক ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও সমালোচনা চলছে। জনসমক্ষে উল্টাপাল্টা কথা বলার জন্য আলোচিত তিনি।

গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট অনেক সফল দ্বিপক্ষীয় আইন পাস করেছেন যা অন্যান্য দেশের প্রেসিডেন্টদের তুলনায় বেশি। এছাড়া তিনি একাধিক বৈদেশিক নীতির চ্যালেঞ্জ পরিচালনা করতে সক্ষম হয়েছেন। এর পেছনে মূল কারণ তার বয়স ও অভিজ্ঞতা।

কিন্তু জরিপে দেখা যাচ্ছে, ভোটারদের কাছে প্রতিদ্বন্দ্বীদের বয়সের বিষয়টি এখনও উদ্বেগের।

গত সেপ্টেম্বরে এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট পরিচালিত এক জরিপে তিন-চতুর্থাংশ আমেরিকান (৭৪ শতাংশ) বলেছেন, বাইডেনের বয়স আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য খুব বেশি। বাকি অর্ধেক আমেরিকান (৫০ শতাংশ) ট্রাম্পকে নিয়ে একই কারণে শঙ্কিত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত