আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আবারও জাহাজে হামলা

আবারও জাহাজে হামলা

লোহিত সাগরে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। প্রতিক্রিয়ায় ইরান-সমর্থিত হুথিদের পরিচালিত তিনটি জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারগুলো। সেনাবাহিনী রোববার এ তথ্য জানিয়েছে।

 

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, হুথিরা মার্কিন হেলিকপ্টারগুলোতে গুলি চালানোর পরে তারা আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এতে জাহাজের ২০ মিটারের মধ্যে আসা হুথিদের চারটি ছোট নৌকার মধ্যে তিনটি ডুবে যায় এবং ক্রুরা নিহত হয়। চার নম্বর নৌকাটি এলাকা ছেড়ে পালি গেছে।’

সেন্টকম বলেছে, নৌবাহিনী মারস্ক হ্যাংঝো জাহাজের সহায়তার অনুরোধে সাড়া দিয়েছে। এটি সিঙ্গাপুরের পতাকাবাহী ডেনমার্কের মালিকানাধীন কন্টেইনার জাহাজ। লোহিত সাগরে ট্রানজিট করার সময় ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আক্রমণের শিকার হয়েছে এটি।

জাহাজটিকে এর আগে দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল যা মার্কিন সেনাবাহিনী গুলি করে ধ্বংস করে। দুটিই হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে ছোঁড়া হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র মারেস্ক হ্যাংঝোতে আঘাত হানে।

হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং লেনের জাহাজগুলোতে বারবার হামলা চালিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা এই হামলাগুলো চালাচ্ছে বলে দাবি করেছে। ইসরায়েল যতক্ষণ না তাদের অভিযান বন্ধ না করবে তত লোহিত সাগরে হামলা অব্যাহক রাখবে।

লোহিত সাগরে ক্রমাগত হামলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রানজিট রুট। কারণ এই পথে বৈশ্বিক বাণিজ্যের অন্তত ১২ শতাংশ হয়ে থাকে। লাগাতার আক্রমণের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে চলতি মাসে লোহিত সাগরের শিপিং রক্ষার্থে একটি বহুজাতিক নৌ টাস্ক ফোর্স গঠন করে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত