আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তিনি স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে প্রেসিডেন্ট শি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অভিনন্দন বিনিময় করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, বাইডেনকে দেওয়া বার্তায় শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নিতে কাজ করার আগ্রহের কথা জানান। শি বলেন, ‘উভয় পক্ষের উচিত ‘চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়নের জন্য ব্যবহারিক পদক্ষেপ নেওয়া।’

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি বলেছে, ‘শি জিনপিং জোর দিয়ে বলেছেন, আমি চীন-মার্কিন সম্পর্কের সঠিক পথে চালিয়ে যেতে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং উভয় দেশের জনগণের স্বার্থে এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।’

এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। ঐ সময় দ্বিপক্ষীয় প্রতিযোগিতা যাতে সংঘাতে রূপ না পায়, সেজন্য যোগাযোগের মাধ্যম চালু রাখার কথা বলেন দুই নেতা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত