আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কানাডার উত্তরাঞ্চলে বিমান দুর্ঘটনা

কানাডার উত্তরাঞ্চলে বিমান দুর্ঘটনা

কানাডার সুদূর উত্তরে বরফে আচ্ছাদিত রিও টিন্টো’র খনিতে শ্রমিকদের বহনকারী একটি ছোট কমিউটার প্লেন মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে।

 

অস্ট্রেলিয়ান মাইনিং জায়ান্ট রিও টিন্টো বলেছে, বিমানটি ‘আমাদের অনেক লোককে বহন করে ডায়াভিক খনিতে যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে। এতে তাদের প্রাণহানি ঘটেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এভিয়েশনের একটি সূত্র জানায়, দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণে রক্ষা পেয়েছেন।

অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

স্নোমোবাইলে (মোটর স্লেজ) থাকা কানাডিয়ান রেঞ্জাররা বিমানের ধ্বংসাবশেষ সনাক্ত করেছে, অনুসন্ধান ও উদ্ধারকারী প্রযুক্তিবিদরা প্যারাসুট করে ঘটনাস্থলে পৌঁছেছে।

জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, চার্টার ফ্লাইটটি রানওয়ের শেষ থেকে ১.১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়েছে।

ফোর্ট স্মিথ থেকে সমস্ত ফ্লাইট বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্তে একটি দল মোতায়েন করেছে।

রিও টিন্টোর প্রধান নির্বাহী জ্যাকব স্টশহোম ক্ষতিগ্রস্তদের পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের প্রতি ‘গভীর শোক ও সহানুভূতি’ প্রকাশ করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত