আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি মাক্রোঁকে নিয়ে জয়পুরে নরেন্দ্র মোদি

প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি মাক্রোঁকে নিয়ে জয়পুরে নরেন্দ্র মোদি

মাক্রোঁ বৃহস্পতিবার জয়পুরে নামছেন। নরেন্দ্র মোদিও জয়পুর যাচ্ছেন। নানান ঐতিহাসিক জায়গা দেখবেন মাক্রোঁ ও মোদি।

 

আগে ঠিক ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হবেন। কিন্তু গতমাসে বাইডেন জানিয়ে দেন, তিনি ভারতে আসতে পারছেন না। তখন মাক্রোঁকে আমন্ত্রণ জানায় ভারত এবং মাক্রোঁ সেই আমন্ত্রণ গ্রহণ করেন।

তবে দিল্লি আসার আগে মাক্রোঁ জয়পুর দেখবেন। তিনি আমের ফোর্টে যাবেন এবং সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদাপ্রাপ্ত যন্তর মন্তরেও তিনি যাবেন। সেখানে প্রধানমন্ত্রী মোদিও তার সঙ্গে থাকবেন। তারা এরপর হাওয়া মহলে যাবেন। জয়পুরের বিখ্যাত ব্লু পটারি দেখবেন এবং ভিম অ্যাপ ব্যবহার করে তা কিনবেন। জয়পুরের বিখ্য়াত মশালা চাও খাবেন। রাতে রামবাগ প্যালেসে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

মাক্রোঁ এমন একটা সময়ে ভারতে আসছেন, যখন ফ্রান্স থেকে যুদ্ধবিমান ও সাবমেরিন কেনা নিয়ে আলোচনা করছে ভারত। মাক্রোঁ ও মোদির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রান্স হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম সমরাস্ত্র সরবরাহকারী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত