আপডেট :

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

হুথিদের হামলার শিকার হলেন বাংলাদেশি ক্রু

হুথিদের হামলার শিকার  হলেন বাংলাদেশি ক্রু

এডেন উপসাগরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার তেলবাহী ব্রিটিশ ট্যাংকারে ছিলেন একজন বাংলাদেশি ক্রু। শনিবারের হামলায় বাণিজ্য জাহাজটিতে আগুন ধরে বলে জানিয়েছিল বিবিসি ও সিএনএন।

এছাড়াও জাহাজটিতে ২২ জন ভারতীয় ক্রু ছিলেন। ভারতীয় নৌবাহিনী তার বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ইতিমধ্যে জাহাজটির আগুন নেভাতে ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিশাখাপত্তনম কাজ শুরু করেছে।

হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তারা মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটিতে হামলা চালিয়েছে। ব্রিটিশ এ জাহাজের অপারেটর জানিয়েছে, এডেন উপসাগরে জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এতে কার্গো ট্যাংকে আগুন ধরেছে। আগুন নেভাতে নির্বাপক যন্ত্র মোতায়েন করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছেন, ট্যাংকারটিতে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করে এবং জাহাজটির বিপদে পড়ার সংকেত পেয়ে নৌবাহিনীর একটি জাহাজ সাহায্য করতে এগিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ সরকার এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত