আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ইউএনআরডাব্লিউ এর বিকল্প নেই: জাতিসংঘ

ইউএনআরডাব্লিউ এর বিকল্প নেই: জাতিসংঘ

জাতিসংঘের যে মানবাধিকার সংস্থাটি গাজায় কাজ করছে, তাদের বিরুদ্ধে ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, ইউএনআরডাব্লিউএ-কে এতদিন ধরে যারা অর্থ সাহায্য করছিল তাদের সঙ্গে নিউ ইয়র্কে ব্যক্তিগতভাবে দেখা করবেন তিনি। তাদের বোঝানো হবে যে, ওই সংস্থাটি ছাড়া গাজায় কাজ করার মতো আর কোনো বিকল্প সংস্থা নেই। বস্তুত, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

গত রোববার ইসরায়েল অভিযোগ করেছিল, ইউএন এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিসের (ইউএনআরডাব্লিউএ) একাধিক সদস্য হামাসকে সহযোগিতা করছে। তারা ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গেও জড়িত। ইসরায়েলের এই অভিযোগ রীতিমতো আলোড়ন ফেলে দেয়। এরপরেই জাতিসংঘ জানায় তারা ১২ জন কর্মীকে বরখাস্ত করেছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এরপরেই জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, এই সংস্থাটি ছাড়া গাজায় কাজ করা অসম্ভব। কারণ এই সংস্থাটির মতো গাজার মানুষকে আর কেউ চেনে না। কোথায় কখন কীভাবে সাহায্য পাঠাতে হবে, এই সংস্থাটি তা সবচেয়ে ভালো জানে।

এদিকে ইসরায়েলের অভিযোগের পর জার্মানি, অ্যামেরিকা, জাপানের মতো একাধিক দেশের ডোনার বা সাহায্যকারী এই সংস্থাটিকে অর্থ পাঠানো বন্ধ করে দেয়। ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িতদের সাহায্য করা হবে না, এমন একটি মনোভাব তৈরি হচ্ছিল তাদের মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে গুতেরেস জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি সকলের সঙ্গে কথা বলবেন।

বস্তুত, মঙ্গলবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজার পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যেভাবে সেখানে মানুষ বসবাস করছেন, যে পরিমাণ মানুষ গৃহহীন অবস্থায় বিভিন্ন ক্যাম্পে থাকছেন, তা এক কথায় অবর্ণনীয়। জাতিসংঘ আবার জানিয়েছে, যে পরিমাণ ত্রাণ গাজায় পৌঁছাচ্ছে তার চেয়ে অনেক বেশি সাহায্য পাঠানো প্রয়োজন।

গাজার সুড়ঙ্গে পানি
এদিকে ইসরায়েলের সেনা জানিয়েছে, গাজার বেশ কিছু এলাকায় সুড়ঙ্গে জল ভরে দেওয়া হয়েছে। অভিযোগ, গাজার একাধিক এলাকায় মাটির তলায় সুড়ঙ্গের নেটওয়ার্ক তৈরি করেছিল হামাস যোদ্ধারা। সেখানে তারা অস্ত্র ভাণ্ডার তৈরি করেছিল। শুধু তা-ই নয়, বাংকার বানিয়ে সেখানেই তারা থাকতো। এই সুড়ঙ্গগুলিতে ঢোকার রাস্তা তৈরি করা হয়েছিল বিভিন্ন জনবহুল অঞ্চলে। যেমন বাজারের মধ্য দিয়ে, হাসপাতালের ভিতর দিয়ে। ইসরায়েলের সেনা জানিয়েছে, এমন বেশ কয়েকটি সুড়ঙ্গ নেটওয়ার্কে তারা পাম্প করে জল ঢুকিয়ে দিয়েছে, যাতে হামাস সুড়ঙ্গগুলি আবার ব্যবহার করতে না পারে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত