আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইরানি লক্ষ্যবস্তুতে একটি সিরিজ হামলার পরিকল্পনার অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইরানি লক্ষ্যবস্তুতে একটি  সিরিজ হামলার পরিকল্পনার অনুমোদন যুক্তরাষ্ট্রের

ফের উত্তেজনা আরও বাড়ল। সিরিয়া এবং ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে একটি সিরিজ হামলা চালাতে এর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

কর্মকর্তারা বলেছেন, এসব হামলা বেশ কয়েকদিন ধরে চালানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতিত ওপর নির্ভর করে এসব হামলা চালানো হতে পারে।

গত রোববার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন জন মার্কিন সেনা নিহত হয়, আহত হয় ৩৪ জনের বেশি। এ হামলার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সেইসঙ্গে তিনি হুঁশিয়ারি বার্তা দেন যে এসব হামলার জন্য দায়ীদের সময়মতো জবাবদিহির আওতায় আনা হবে। এরপরেই সর্বশেষ আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

তবে ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গাজায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত