আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

লোকসভা নির্বাচনে ৩৭০টি আসন পাবে বিজেপি: নরেন্দ্র মোদি

লোকসভা নির্বাচনে ৩৭০টি আসন পাবে বিজেপি: নরেন্দ্র মোদি

আসন্ন লোকসভা নির্বাচনে ৩৭০টির বেশি আসন পাবে বিজেপি। এমনকী সংসদের বিরোধীরাও বলছেন, ক্ষমতাসীন জোট ৪০০টির বেশি আসন পাবে। রোববার আত্মবিশ্বাসের সঙ্গে এসব কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি বলেছিলেন, কংগ্রেস শুধু নির্বাচনের সময় আদিবাসী বিরোধী ও গ্রাম, কৃষক এবং দরিদ্রদের কথা চিন্তা করে।

মোদি আরও বলেন, তিনি দেশের দক্ষিণে রাম মন্দিরগুলো পরিদর্শন করার সময় মানুষের কাছ থেকে অভূতপূর্ব ভালবাসা পেয়েছেন। কংগ্রেস তাদের আসন্ন পরাজয়ের বিষয়ে সচেতন। কংগ্রেস ও তার সহযোগীরা এখন শেষ কৌশলে চলছে। ‘লুট ও বিভাজন’ হল কংগ্রেসের মূলমন্ত্র।

তিনি জোর দিয়ে বলেন, ‘কংগ্রেস যখন ক্ষমতায় থাকে তখন লুটপাট করে, ক্ষমতার বাইরে থাকা অবস্থায় ভাষা, অঞ্চল এবং বর্ণের ভিত্তিতে (সমাজে) বিভাজন করে। কংগ্রেস তার নিজের পাপে নিমজ্জিত হয়েছে এবং যতই ওপরে উঠার চেষ্টা করবে ততই তারা নীচে পড়ে যাবে।’

কংগ্রেস দলটি ২০২৩ সালে বিধানসভা নির্বাচনেই ধ্বংস হয়ে গেছে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেন মোদি।

গত নির্বাচনের তুলনায় প্রধানমন্ত্রী মোদি ভোটারদের প্রতি বুথে অতিরিক্ত ৩৭০টি ভোট নিশ্চিত করতে বলেছেন যেন বিজেপি ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ৩৭০টি আসন জিততে পারে।

সংসদ বিরোধী নেতারাও এখন বিজেপি জোটের প্রশংসা করছে উল্লেখ করে মোদি বলেন, তারা বলছেন বিজেপি-নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এবার ৪০০ আসন পার করবে। এরপর মোদি বলেন, আমি নিশ্চত, শুধু বিজেপির পদ্ম প্রতীকই ৩৭০টির বেশি আসন জিতবে।

বিজেপি সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে।

ঝাবুয়া একটি আদিবাসী অধ্যুষিত জেলা যা গুজরাট ও রাজস্থানের সীমানা ঘেঁষে অবস্থিত। প্রতিবেশী দুটি রাজ্যই বিজেপি শাসিত।

প্রসঙ্গত, সারা ভারতে তফশিলি উপজাতিদের (এসটি) জন্য সংরক্ষিত ৪৭টি লোকসভা আসনের মধ্যে ছয়টি মধ্যপ্রদেশে, চারটি গুজরাটে ও তিনটি রাজস্থানে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে, বিজেপি মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসনের মধ্যে ২৮টি জিতেছিল, যার মধ্যে ছয়টি এসটি-র জন্য সংরক্ষিত রয়েছে। আর গুজরাট ও রাজস্থানে বিজেপি যথাক্রমে ২৬টি ও ২৫টি আসন জিতেছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত