আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

চালকবিহীন গাড়িতে জনতার আগুন

চালকবিহীন গাড়িতে জনতার আগুন

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ‘ওয়েমো'র একটি চালকবিহীন গাড়িতে শনিবার রাতে জনতা আগুন ধরিয়ে দেয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটিতে চালকবিহীন গাড়িতে এটিই সবচেয়ে বড় হামলা।

 

মাইকেল ভ্যান্ডি নামের এক ব্যক্তি ঘটনাটির ভিডিও এক্স-এ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ঘটনার সময় লোকজন আতশবাজি পুড়িয়ে চীনা নববর্ষ উদযাপন করছিল। এই সময় এক ব্যক্তি গাড়ির হুডে উঠে কাচ ভেঙে ফেলেন।

ভ্যান্ডির ভিডিওতে গাড়িটি আগুনে পুড়তে ও সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ওয়েমো বলছে, গাড়ির ভেতরে কেউ একজন আতশবাজি ছুড়ে মারায় আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস বলছে, আতশবাজির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। ‘গাড়িতে কোনো আরোহী ছিল না এবং কেউ আহত হয়নি,’ বলেও জানানো হয়েছে।

সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ বলছে, আগুনের কারণ জানতে তদন্ত চলছে। কাউকে আটক করা হয়েছে কিনা তা জানায়নি পুলিশ। জাগুয়ার আই-পেস মডেলের ইলেক্ট্রিক গাড়িতে ২৯টি ক্যামেরা ও সেন্সর আছে।

গতবছর জেনারেল মোটর্স কোম্পানির চালকবিহীন গাড়ি ‘ক্রুজ' একজন পথচারীকে টেনে নিয়ে গিয়েছিল। এরপর থেকে চালকবিহীন গাড়ির প্রতি মানুষের বৈরী আচরণ বাড়ছে।

অতীতে সান ফ্রান্সিসকো ও অ্যারিজোনার ফিনিক্সে চালকবিহীন গাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া, গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা ও হুডে উঠে পড়ার ঘটনা ঘটেছে। সেন্সর যেন কাজ না করে সেজন্য কমলা রংয়ের ট্রাফিক কোণ দিয়ে গাড়ির সেন্সর ঢেকে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

গত সপ্তাহে সান ফ্রান্সিসকোতে একটি ওয়েমো গাড়ি একজন সাইক্লিস্টের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এতে সামান্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ফিনিক্সে চালকবিহীন গাড়ি দিয়ে যাত্রী পরিবহন সেবা চালু করেছে ওয়েমো। লস অ্যাঞ্জেলেস ও অস্টিনে সেবা চালুর চেষ্টা করছে তারা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত