আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পাকিস্তানে সাবেক এমপিকে গুলি করে হত্যা

পাকিস্তানে সাবেক এমপিকে গুলি করে হত্যা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে সোমবার দেশটির সাবেক সংসদ সদস্য চৌধুরী মুহাম্মদ আদনান নিহত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক এই এমপি রাওয়ালপিন্ডির এনএ-৫৭ এবং পিপি-১৯ আসন থেকে গত বৃহস্পতিবার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

রাওয়ালপিন্ডি পুলিশের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, শহর পুলিশ কর্মকর্তার (সিপিও) কার্যালয়ের সামনে সিভিল লাইন এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশের মুখপাত্র বলেছেন, পোতোহারের পুলিশ সুপারকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে রাওয়ালপিন্ডির সিপিও সৈয়দ খালিদ হামদানি নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পর জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা অপরাধের জায়গায় পৌঁছেছেন। সেখান থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজনদের ধরতে দল গঠন করা হয়েছে।

পুলিশ বলেছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনাটি ব্যক্তিগত শত্রুতার চিহ্ন বলে মনে হচ্ছে।

সব দিক থেকে তদন্ত চলছে। দোষীদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হবে।

পাঞ্জাব অ্যাসেম্বলির ওয়েবসাইট অনুসারে, চৌধুরী মুহাম্মদ জানের ছেলে আদনান ১৯৭৬ সালের ১৫ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত