আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আমেরিকার কানসাসে বন্দুকধারীদের গুলাগুলি

আমেরিকার কানসাসে বন্দুকধারীদের গুলাগুলি

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে একটি শোভা যাত্রায় বন্দুকধারীর গুলিতে অন্তত ২২ জন হতাহত হয়েছে। এতে একজন নিহত ও ২১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনই শিশু।

স্থানীয় সময় বুধবার কানসাস সিটি চিফস নামের একটি দলের সুপার বোল প্রতিযোগিতার জয় উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার এই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় পুলিশ প্রধান স্টেসি গ্রেভস এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্তের স্বার্থে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তবে রিপোর্ট লেখা পর্যন্ত হামলার কোনও কারণ জানায়নি পুলিশ।

স্থানীয় গণমাধ্যমে নিহত ব্যক্তিকে লিসা লোপেজ হিসেবে শনাক্ত করেছে। তিনি ওই অনুষ্ঠানে ডিস্ক জকি হিসেবে কাজ করছিলেন। অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি করলে ২২ জন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে লিসা লোপেজ নামের ওই ব্যক্তি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিফস খেলোয়াড়রা বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরই হামলা চালানো হয়। 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত