আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ক্যানসারের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে রাশিয়া

ক্যানসারের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্যানসারের একটি টিকা তৈরির কাছাকাছি পৌঁছে গেছেন রুশ বিজ্ঞানীরা। শিগগিরই এই টিকা রোগীরা পেতে পারেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এই মন্তব্য করেছেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

 

ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে মস্কো ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন বলেছেন, তথাকথিত ক্যানসার টিকা ও একটি নতুন প্রজন্মের ইমিউনোমডুলেটরি ওষুধ তৈরি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আমি আশা করি খুব শিগগিরই এগুলো ব্যক্তিগত চিকিৎসা পদ্ধতি হিসেবে কার্যকর হবে।

তবে প্রস্তাবিত টিকাটি কোন ধরনের ক্যানসারের জন্য বা কীভাবে কাজ করবে তা বক্তব্যে উল্লেখ করেননি পুতিন।

ক্যানসারের টিকা উদ্ভাবনে বিশ্বের অনেক দেশ ও কোম্পানি কাজ করছে। গত বছর ব্রিটিশ সরকার জার্মানিভিত্তিক বায়োএনটেক কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তির আওতায় ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর ক্যানসারের বিশেষায়িত চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়াল চলবে।

ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্না এবং মার্ক অ্যান্ড কোম্পানি ক্যানসারের পরীক্ষামূলক টিকা তৈরি করছে। মাঝারি ধাপের গবেষণায় দেখা গেছে, এটি রোগের ফিরে আসা বা মেলানোমায় মৃত্যু কমাতে পারে। মেলানোমা হলো সবচেয়ে প্রাণঘাতী স্কিন বা চামড়ার ক্যানসার। তিন বছর চিকিৎসার পর মৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে বলে গবেষণায় দেখা গেছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত