আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

৬ রুশ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা

৬ রুশ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা

আর্কটিক কারাগারে রায়িশার বিরোধী নেতা ও ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যুর পর ছয় রুশ কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

 

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন রাশিয়ার প্রসিকিউশন, বিচার বিভাগীয় ও সংশোধনমূলক পরিষেবার উচ্চপদস্থ কর্মকর্তা।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা প্রাপ্ত ওই ছয় কর্মকর্তা নাভালনির মানবাধিকার লঙ্ঘন, তাকে নিষ্ঠুরভাবে শাস্তি ও শেষ পর্যন্ত তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল।

পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, আমাদের অংশীদারদের পাশাপাশি, কানাডা নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের জন্য রুশ সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে। এই বর্ধিত চাপ একটি স্পষ্ট বার্তা যে, মানবাধিকারকে অবশ্যই দ্ব্যর্থহীনভাবে সম্মান করা উচিত।

আলেক্সি নাভালনির মৃত্যুর পর কানাডা সরকার রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার মৃত্যুর পূর্ণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

৪৭ বছর বয়সী নাভালনি ১৬ ফেব্রুয়ারি আর্কটিকের একটি পেনাল কলোনিতে মারা যান। তিনি ‘চরমপন্থার’ দায়ে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। তার পরিবার ও মিত্ররা তাকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য ক্রেমলিনকে অভিযুক্ত করেছে। পশ্চিমা নেতারা তার মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত