আপডেট :

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

জলদস্যুতা নির্মূলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: মোদি

জলদস্যুতা নির্মূলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: মোদি

ভারত মহাসাগরে জাহাজ চলাচলের রুটের নিরাপত্তা রক্ষা এবং এই সমুদ্র থেকে জলদস্যুতা ও সন্ত্রাসবাদ নির্মূল করার লড়াই চালিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভকে দেওয়া এক ফিরতি এক্সবার্তায় এ ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। খবর এনডিটিভি।

তিন মাস জলদস্যুদের কব্জায় থাকা বাল্ক জাহাজ এমভি রুয়েন ও তার ১৭ নাবিকের সবাইকে সম্প্রতি উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। এই সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রীকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেন, ‘ভারতীয় নৌবাহিনীর সাহসিকতাপূর্ণ অভিযানের জেরে বুলগেরীয় জাহাজ রুয়েন এবং সেটির ৭ বুলগেরীয় ক্রুসহ অন্যান্য ক্রুদের উদ্ধার সম্ভব হয়েওছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

বুলগেরিয়ার প্রেসিডেন্টের এক্সপোস্টের জবাব দিয়ে পাল্টা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বুলগেরিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা পাঠানোর ব্যাপারটি সত্যিই প্রশংসনীয়। ৭ বুলগেরীয়সহ ক্রুসহ অন্যান্য ক্রুদের উদ্ধার করতে পেরে আমরা খুবেই খুশি। ভারত মহাসাগরে নিরাপদে জাহাজ চালানোর স্বাধীনতাকে রক্ষা এবং সেখান থেকে সন্ত্রাসবাদ ও জলদস্যুতা নির্মূলের লড়াই চালিয়ে যেতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত