আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্তকে বলেছেন, গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি। মঙ্গলবার অস্টিন গ্যালান্তের সঙ্গে বৈঠকের শুরুতেই এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা খুব বেশি। কিন্তু মানবিক সহায়তার পরিমাণ খুবই কম। বৈঠকে তারা রাফায় ইসরায়েলি স্থল অভিযানের বিকল্প নিয়ে কথা বলবেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে কথা বলতে তেল আবিবের প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল। কিন্তু নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় ইসরায়েল প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে।

অপরদিকে, গাজায় ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই দৃঢ় সমর্থন দিয়ে আসছিল। কিন্তু গাজায় বেসামরিক হতাহত বেড়ে যাওয়া, মানবিক পরিস্থিতির ভয়াবহতা ও রাফায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা থেকে ইসরায়েল সরে না আসায় ওয়াশিংটন তার হতাশা ব্যক্ত করেছে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত