আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

৭ কোটি ৩০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে

৭ কোটি ৩০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে

এটিএন্ডটি-এর বর্তমান ও সাবেক ৭ কোটি ৩০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে। যুক্তরাষ্ট্রের এই টেলিকম জায়ান্ট বলেছে, যেসব তথ্য ফাঁস হয়েছে তার মধ্যে আছে ঠিকানা, সামাজিক নিরাপত্তা নম্বর, পাসকোড। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।


 এরই মধ্যে তারা কাস্টমারদের পাসকোড পরিবর্তন করেছে। তবু গ্রাহকদের একাউন্টে একটিভিটি এবং ক্রেডিট রিপোর্টের দিকে নজর রাখার অনুরোধ করেছে। যেসব ডাটা ফাঁস হয়েছে তার বেশির ভাগই ২০১৯ বা তার আগের। এর সঙ্গে যুক্ত ৭৬ লাখ গ্রাহক। আরও আছে ৬ কোটি ৫৪ লাখ একাউন্ট হোল্ডার।

 

 

চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে টেলিযোগাযোগ কোম্পানিটি জানায়, দুই সপ্তাহ আগে ডার্ক ওয়েবে নতুন ও পুরনো গ্রাহকদের তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারদের সামাজিক সুরক্ষা নাম্বার রয়েছে। কোম্পানিটি জানায়, এসব তথ্য এটিঅ্যান্ডটি থেকেই চুরি হয়েছে নাকি অন্য কোথাও থেকে তা জানা যায়নি। তবে এখন পর্যন্ত এটিঅ্যান্ডটির সিস্টেমে কোনো অনধিকার প্রবেশের তথ্য পাওয়া যায়নি।

এটিঅ্যান্ডটির ওয়্যারলেস ৫জি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২৯ কোটি মানুষকে সেবা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বৃহৎ মোবাইল ও ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিগুলোর মধ্যে এটি অন্যতম।

শেয়ার করুন

পাঠকের মতামত