আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

কলেরা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা অতঃপর মৃত্যু

কলেরা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা অতঃপর মৃত্যু

মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে ৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। কলেরার প্রাদুর্ভার থেকে বাঁচতে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে।

 

নামপুলা প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফেরিতে থাকা ১৩০ জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

নামপুলা রাজ্যের সেক্রেটারি জাইম নেটো বলেন, ফেরিটি নামপুলা উপকূলের লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল। কারণ নামপুলা রাজ্যে কলেরা মহামারি ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ফেরিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী উঠানো হয়। ফলে এটি ডুবে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ফেরিডুবির ঘটনায় নিহত অনেকের দেহ সমুদ্রসৈকতে রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার এই দেশটিতে গত বছরের জানুয়ারি থেকে কলেরা মহামারি প্রকট আকার ধারণ করেছে।

ইউনিসেফের তথ্যানুয়ায়ী, গত ২৫ বছরের মধ্যে দেশটিতে কলেরা মহামারি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৩ সালের অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিকে ১৩ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছে এবং ৩০ জনের মৃত্যু হয়েছে।

গত ছয় বছর আগে পার্শ্ববর্তী রাজ্য কাবো ডেলগাডো ইসলামপন্থি একটি বিদ্রোহী গোষ্ঠী দখলে নেওয়ার পর সেখানে ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

প্রায় ৪০০ বছর ধরে মোজাম্বিক দ্বীপটি পর্তুগিজ পূর্ব আফ্রিকার রাজধানী ছিল। যখন অঞ্চলটি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, তখন এটিতে ঔপনিবেশিক স্থাপত্য এবং একটি ট্রেডিং পোস্ট হিসাবে সমৃদ্ধ ইতিহাসের জন্য ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত